ভিয়েতনামে আবার প্রধানমন্ত্রী হলেন নগুয়েন তান দং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিয়েতনামে একদলীয় পার্লা-মেন্টে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধানমন্ত্রী নগুয়েন তান দং গতকাল মঙ্গলবার একই পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।পার্লামেন্টের একটি সূত্র রয়টার্সকে জানায়, কমিউনিস্ট-নিয়ন্ত্রিত ৫০০ সদস্যের জাতীয় অ্যাসেম্বলিতে ৯৪ শতাংশ ভোট পেয়ে দং (৬১) পুনরায় নির্বাচিত হন। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, দং ভিয়েতনামের প্রথম আধুনিক রাজনীতিবিদ। তাঁকে লি কুয়ান ইউয়ের সঙ্গে তুলনা করা হয়, যিনি আধুনিক সিঙ্গাপুরের রূপকার বলে পরিচিত।ভিয়েতনামের কা মাও প্রদেশে ১৯৪৯ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন দং। বিভিন্ন সময়ে তিনি দেশের গুরুত্বপূর্ণ উচ্চপদে দায়িত্ব পালন করেছেন।দলীয় নেতা-কর্মীরা দংকে সবচেয়ে ক্ষমতাবান রাজনীতিক মনে করে থাকেন। এএফপি ও রয়টার্স।