ভিয়েতনামে কেরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার দক্ষিণ ভিয়েতনামে গেছেন। সেখানে একটি গির্জায় এক অনুষ্ঠানে যোগ দেন। ঔপনিবেশিক আমলে ফ্রান্সের নির্মিত নটর ডেম গির্জাটিতে তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় কাজ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভিয়েতনামে এটিই কেরির প্রথম সফর। তিন দিনের সফরে কেরি প্রধানমন্ত্রী নাগুয়েন তান দাং ও পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এএফপি।