ভিয়েতনামে ‘এজেন্ট অরেঞ্জ’-এর দূষণ দূর করার কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামের একটি এলাকায় গতকাল বৃহস্পতিবার থেকে বিষাক্ত রাসায়নিকের দূষণ দূর করার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার পর এখন পর্যন্ত এটিই দেশটিতে দূষণ দূর করার প্রথম কোনো পদক্ষেপ।ওই যুদ্ধের সময় ভিয়েতনামের বিভিন্ন জঙ্গলে দেশটির সেনাদের লুকিয়ে থাকা ঠেকাতে মার্কিন বাহিনী লাখ লাখ গ্যালন পত্রনাশক রাসায়নিক ছিটিয়ে ছিল। এই রাসায়নিক ‘অরেঞ্জ এজেন্ট’ সাংকেতিক নামে পরিচিত।প্রাথমিকভাবে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় নগর দানাংয়ের বিমানবন্দর এলাকায় দূষণমুক্তকরণের কাজ শুরু হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেন, লাখ লাখ মানুষ এজেন্ট অরেঞ্জের বিষক্রিয়ার শিকার হয়েছিলেন। বিবিসি।