ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট তান সাং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিয়েতনামে গতকাল সোমবার নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ত্রুং তান সাং। তিনি বর্তমান প্রেসিডেন্ট এনগুয়েন মিন ত্রিয়েতের স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রী এনগুয়েন তান দুংয়ের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ৬২ বছর বয়সী সাং গতকাল দেশটির একদলীয় ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’র ভোটে নির্বাচিত হন। আজ মঙ্গলবার পরবর্তী মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন দুং। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, ৪৯৬ সদস্যবিশিষ্ট অ্যাসেম্বলির প্রায় ৯৭ ভাগ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাং। এএফপি।