প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন, দুই দেশের প্রধানমন্ত্রীরা এ সপ্তাহে ভুটানে সার্কর্ শীর্ষ সম্মেলনে যোগদানের পাশাপাশি আলোচনায় বসতে পারেন। গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে তাঁরা সাংবাদিকদের এ কথা বলেন। ভুটানে সার্ক শীর্ষ সম্মেলনের পাশাপাশি ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আমি মনে করি, আলোচনা হচ্ছে এগিয়ে যাওয়ার সবচেয়ে ভালো উপায়।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাও বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আগামী দুই দিনের মধ্যে এ আলোচনায় বসতে পারেন। রয়টার্স।