ভুটানের ৬০ হাজার শরণার্থী যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুটানের প্রায় ৬০ হাজার শরণার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত করা হয়েছে। নেপালের রাজধানী কাঠমান্ডুর মার্কিন দূতাবাস এক বিবৃতিতে গত মঙ্গলবার এ কথা জানায়। ভুটান থেকে বের করে দেওয়া হলে ওই উদ্বাস্তুরা ১৯৯০-এর দশকে নেপালে আশ্রয় নিয়েছিল।নেপালের পূর্বাঞ্চলে আশ্রিত ভুটানিদের যুক্তরাষ্ট্রে স্থানান্তরের প্রক্রিয়া ২০০৭ সালে শুরু হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মার্কিন সরকার এ উদ্যোগ নিয়েছিল। এ ছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে আরও প্রায় ১১ হাজার শরণার্থীকে ইতিমধ্যে পুনর্বাসিত করা হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রতিষ্ঠান ইউএনএইচসিআর ওই পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগিতা করে। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র তাদের দেশে ৬০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে।ভুটানি সংস্কৃতি পুনরুজ্জীবিত করতে দেশটির সরকার গত শতকের নব্বইয়ের দশকের শুরুর দিকে একক জাতীয়তার নীতি গ্রহণ করে। ফলে দেশটিতে বসবাসকারী নেপালিভাষী অন্তত এক লাখ মানুষ দেশ ছেড়ে নেপালের পূর্বাঞ্চলে আশ্রয় নিতে বাধ্য হয়। নেপাল ও ভুটানের মধ্যে কয়েক দফায় দ্বিপক্ষীয় আলোচনার পরও দুই দেশের কোনোটিই ওই শরণার্থীদের গ্রহণ করতে রাজি হয়নি। পরে তাদের ইউএনএইচসিআরের উদ্যোগে তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের সিদ্ধান্ত হয়। পিটিআই।