ভুপেন হাজারিকা হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ভুপেন হাজারিকা গুরুতর অসুস্থ। গত বুধবার মুম্বাইয়ের আন্ধেরি এলাকার ককিলাবেন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র গতকাল বৃহস্পতিবার জানায়, শ্বাস-প্রশ্বাসের জটিলতায় ভুগছেন শিল্পী হাজারিকা (৮৫)। নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তিনি বিপদমুক্ত।একাধারে গায়ক, সংগীত পরিচালক, কবি, সাংবাদিক, লেখক ও চলচ্চিত্র পরিচালক হাজারিকা জীবনে অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে রয়েছে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড, পদ্মভূষণ, সংগীত-নাটক একাডেমি রত্ন ও আসাম রত্ন। পিটিআই।