ভুভুজেলার নামে ফুলের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল আয়োজনের সুবাদে দেশটির ঐতিহ্যবাহী একটি বাঁশির সঙ্গে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা বেশ পরিচিত হয়েছেন। এই বাঁশির নাম ভুভুজেলা। রসিকেরা বলছেন, এ বড় বিষম বাঁশি। কান ঝালাপালা করতে এর জুড়ি নেই। এই ভুভুজেলার নামেই নামকরণ করা হয়েছে কেপটাউনের কাছে নব আবিষ্কৃত এক বিশেষ প্রজাতির ফুলের।দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল বায়োডাইভারসিটি ইনস্টিটিউটের ওয়েবসাইটে কর্তৃপক্ষ জানিয়েছে, হলুদ বর্ণের ওই ফুলের নাম রাখা হয়েছে, মোরেয়া ভুভুজেলা। কর্তৃপক্ষের দাবি, বাঁশিটির সঙ্গে মিলিয়ে ফুলের এই নামকরণ যথার্থ হয়েছে। সানডে টাইমস-এর এক খবরে বলা হয়েছে, ওই ইনস্টিটিউটের তানিয়া আব্রাহামস নামের এক অবসরপ্রাপ্ত কর্মী এর নাম প্রস্তাব করেন। কৃষিকাজ ও নগরায়ণের ফলে এই বিশেষ প্রজাতির ফুল এখন হুমকির মুখে রয়েছে। এএফপি।