ভুল উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি পরিবার বড়দিনের উপহার পেয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার পারিবারিক ছবির অ্যালবাম। উপহারটি পেয়ে কিছুটা অবাক হয়েছিলেন তাঁরা। পরে জানা গেল, ভুলে উপহারটি ওই পরিবারের কাছে গেছে। অ্যালবামটি বারাক ওবামার মেয়েদের ধর্মমাতাকে উদ্দেশ করে পাঠানো হয়েছিল। প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। রয়টার্স।