ভুল টিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গ্রামে পোলিও টিকার বদলে ভুলে শিশুদের হেপাটাইটিস বি ভাইরাসের টিকা খাওয়ানো হয়েছে। এ ঘটনার পর প্রায় ৬০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পোলিও নির্মূল কর্মসূচির অংশ হিসেবে গ্রামটির মোট ১২০ শিশুকে হেপাটাইটিস বি টিকা খাওয়ানো হয়। এরপর স্বাস্থ্যকর্মীরা ভুল বুঝতে পারেন। ঘটনার পর ৫৭টি শিশু বমি শুরু করে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ও কর্মকর্তারা জানান, এটা দীর্ঘ মেয়াদে কোনো ক্ষতি করবে না। এএফপি।