প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি-২০ সম্মেলন উপলক্ষে গত বছর অস্ট্রেলিয়ায় যাওয়া বিশ্বনেতাদের ব্যক্তিগত তথ্য ভুলক্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল আরেকজনের মেইল ঠিকানায়। দ্য গার্ডিয়ান পত্রিকা গতকাল সোমবার জানায়, ব্রিসবেনে গত ১৫-১৬ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনকে সামনে রেখে ই-মেইলটি করেছিলেন অস্ট্রেলিয়ার অভিবাসী দপ্তরের একজন কর্মকর্তা। তাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ ৩১ বিশ্বনেতার পাসপোর্ট নম্বর, ভিসা-সম্পর্কিত তথ্যসহ বিভিন্ন তথ্য পাঠিয়ে দেওয়া হয় তখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপের একজন আয়োজকের ই-মেইল ঠিকানায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার অভিবাসী দপ্তর।
এএফপি