প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ল্যাঙ্কাশায়ারে বানান ভুলের জের ধরে ১০ বছর বয়সী এক মুসলিম স্কুলছাত্রের বাড়িতে গিয়ে তদন্ত করেছে পুলিশ। ওই ছাত্র স্কুলে ইংরেজি ভাষার ক্লাসে ভুল করে লিখে ফেলেছিল, সে ‘টেররিস্ট হাউসে’ (সন্ত্রাসীর বাড়িতে) বাস করে। মূলত সে বোঝাতে চেয়েছিল ‘টেরাস্ড হাউস’ (পরস্পরযুক্ত একই ধরনের ঘর)। ঘটনার পরদিন পুলিশ শিশুটির বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরিবারের ল্যাপটপ পরীক্ষা করে দেখে। শিশুটির পরিবার বলেছে, এ ঘটনার জন্য পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ করা উচিত। শিশুটির এক আত্মীয় বলেন, পুলিশ তদন্তে আসার সময় তাঁরা প্রথমে বিষয়টিকে নিছক রসিকতা ভেবেছিলেন। তিনি বলেন, ‘আপনি ৩০ বছর বয়সী কোনো ব্যক্তির ক্ষেত্রে এটা ভাবতে পারেন, একটি শিশুর ক্ষেত্রে নয়।’ বিবিসি