ভুয়া কর্মকর্তা গ্রেপ্তারে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশভূষায় চমৎকার। কালো স্যুটে সজ্জিত সাজগোছও দেখার মতো। চেহারায় আভিজাত্যের ছাপ। সাদা চোখে বোঝার উপায় নেই তিনি প্রতারক। ভাবখানা এমন, যেন তিনি চীনের স্টেট কাউন্সিলের সদস্য।লোকটির নাম ঝাও জিয়োং। চীনের ইউনান প্রদেশের কর্তৃপক্ষ তাঁকে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ভেবে দুই বছরে বিভিন্ন স্থানে অর্থনৈতিক পরামর্শক হিসেবে পাঠিয়েছে। বহন করেছে তাঁর ভ্রমণ ও ভোজের যাবতীয় ব্যয়ভার। তবে এখন কর্তৃপক্ষের ভুল ভেঙেছে। ঝাওকে ধরতে অভিযান চালাচ্ছে তারা। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এএফপি।