ভুয়া চিঠি দিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কান্দাহারে কারা কর্তৃপক্ষকে ভুয়া চিঠি দেখিয়ে মুক্তি নিয়ে পালিয়েছেন ২৮ জন তালেবান সদস্য। কান্দাহারের নিরাপত্তাবিষয়ক প্রধান রহমতুল্লাহ আতরাফি জানান, গত মঙ্গলবার কারাগারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি চিঠি আসে। ওই চিঠিতে ২৮ জন তালেবান যোদ্ধাকে মুক্তি দিতে অনুরোধ জানানো হয়। ওই ২৮ জনের মধ্যে ১৬ জন মুক্তির অপেক্ষায় ছিলেন। কারা কর্তৃপক্ষ ২৮ জনকেই মুক্তি দেয়। পরে তারা বুঝতে পারে, ওই চিঠিটি ছিল ভুয়া। পরে ওই তালেবান সদস্যদের ধরতে অভিযান শুরু করা হয়। দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বিবিসি।