ভূগর্ভস্থ পানি দিয়ে ৪০০ বছর চলতে পারবে নামিবিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকার মরু-অধ্যুষিত দেশ নামিবিয়া। জলবায়ু পরিবর্তনের ফলে শত শত বছর ধরে এ দেশের বিস্তীর্ণ এলাকা বিরানভূমিতে পরিণত হয়েছে। চারদিকে পানির হাহাকার। আর এই দেশটির উত্তরাঞ্চলে মাটির নিচেই কিনা রয়েছে সুপেয় পানির বিশাল আধার। ওই পানি দিয়ে আগামী অন্তত ৪০০ বছর ওই অঞ্চলের লাখো মানুষের প্রয়োজন মেটানো সম্ভব হবে।বিজ্ঞানীরা বলছেন, ওই পানি অন্তত ১০ হাজার বছরের পুরোনো। কিন্তু আধুনিক অন্যান্য উৎস থেকে পাওয়া পানির চেয়ে তা অনেক বেশি পরিষ্কার ও পানযোগ্য। তবে মাটির নিচের এই মজুদ পানি তোলার জন্য অনুমোদনহীন খোঁড়াখুঁড়িতে সমস্যার সৃষ্টি হতে পারে। পানীয় জলের চাহিদা মেটানোর উদ্দেশ্যে নামিবিয়ার সরকার জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের গবেষকদের সহায়তায় ভূগর্ভস্থ পানির অনুসন্ধান করছিল। ওই অনুসন্ধান দলটি অ্যাঙ্গোলা ও নামিবিয়া সীমান্তে বহমান পানির আধার আবিষ্কার করে।জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেসের (বিজিআর) প্রকল্প ব্যবস্থাপক মার্টিন কুইনগারের বিবরণ অনুযায়ী, ওই এলাকায় যে পরিমাণ পানি মজুদ আছে, তা দিয়ে বর্তমান চাহিদা অনুযায়ী অন্তত ৪০০ বছর চলবে। বিবিসি।