ভূমধ্যসাগর থেকে ৪৮০ আশ্রয়প্রার্থী, ৭ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগর থেকে ৭ ব্যক্তির মৃতদেহ এবং ৪৮০ জনের বেশি আশ্রয়প্রার্থী ও উদ্বাস্তুকে গত শনিবার উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্টগার্ড গতকাল রোববার এ খবর জানিয়েছে।
কোস্টগার্ডের কয়েকটি নৌযান, ইতালীয় নৌবাহিনীর একটি জাহাজ এবং জার্মানির এনজিও ‘সি আই’ ও একটি বাণিজ্যিক জাহাজ নিয়ে চালানো এক অভিযানে ওই শরণার্থীদের উদ্ধার করা হয়। তাঁরা উত্তর আফ্রিকা থেকে কয়েকটি ছোট নৌকায় করে বিপজ্জনক ওই সাগরপথ পাড়ি দিচ্ছিলেন। অভিযানকালে সাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বছর সাগর থেকে ৪৫ হাজারের বেশি মানুষকে উদ্ধার করে ইতালি আনা হয়েছে। এই সংখ্যা গত বছর একই সময়ের মধ্যে উদ্ধার হওয়া লোকজনের চেয়ে ৪৪ শতাংশ বেশি। অন্যদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) হিসাবে বলা হয়, এ সময়ের মধ্যে এ রকম বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দেওয়ার সময় ১ হাজার ৩০৯ জন নিশ্চিতভাবে প্রাণ হারিয়েছেন বা মারা গেছেন বলে আশঙ্কা করা হয়।