ভূমধ্যসাগরে নৌকাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমধ্যসাগরে সিসিলি দ্বীপের কাছে গতকাল শুক্রবার দুই শতাধিক আরোহী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। আরোহীরা সবাই ইউরোপ অভিমুখী অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ শুরু করেছে ইতালির জাহাজ। ইতিমধ্যে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহেও আফ্রিকা থেকে অভিবাসীদের নিয়ে রওনা হওয়া একটি নৌকা ডুবে তিন শতাধিক মানুষের মৃত্যু হয়। বিবিসি।