ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের প্রায় ১১৫ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে নর্থ আইল্যান্ডে ৬ দশমিক ৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার ওই ভূমিকম্পে শহরের ভবনগুলো দুলে ওঠে। ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের ফলে নর্থ ও সাউথ আইল্যান্ডজুড়ে বিস্তীর্ণ অঞ্চলে ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। এএফপি।