ভূমিকম্প, জলোচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পূর্ব উপকূলে গতকাল শনিবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে এক ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের পর কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। পরে তা প্রত্যাহার করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের ১০ কিলোমিটার গভীরে। রয়টার্স।