প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের ত্রিপুরা। বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যটির রাজধানী আগরতলাসহ বিস্তীর্ণ এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে অনুভূত হয় এই কম্পন। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৫ দশমিক ৭।
ত্রিপুরা দুর্যোগ প্রতিরোধ দপ্তরের আধিকারিক শরৎ দাস জানান, ভারতীয় সময় গতকাল বেলা ২টা ৩৯ মিনিট ৩ সেকেন্ডে ভূমিকম্প আঘাত হানে। ত্রিপুরারই ধলাই জেলা এই কম্পনের উৎসস্থল। গভীরতা ছিল ২৮ কিমি। ভূমিকম্পে রাজ্যে বিকেল পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এতে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। ত্রিপুরা রাজ্যটি এমনিতে ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত।
আগরতলা প্রতিনিধি