ভূমিকম্পে মৃত ১৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৭২ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
গতকাল শুক্রবার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। স্থানীয় প্রতিরক্ষা কার্যালয় থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার আঘাত হানা ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বোহল দ্বীপে। পর্যটকদের কাছে আকর্ষণীয় এই দ্বীপে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়। এএফপি।