ভূমিকম্পে হোটেল ধসে নিহত কয়েকজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা ভূমিকম্পের পর ইতালির মধ্যাঞ্চলে পাহাড়ের ওপর একটি ছোট্ট হোটেল ধসে পড়েছে। এতে বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়।
কর্মকর্তারা জানান, গতকাল বুধবার রাতে যখন এ ধসের ঘটনা ঘটে, তখন হোটেলে ৩০ জনের ওপরে মানুষ ছিল।

গতকাল দেশটির মধ্যাঞ্চলে চারবার ভূমিকম্প আঘাত হানে। রাতভর বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়।
স্কাইটিজি২৪ টেলিভিশন জানায়, ইতালির মধ্যাঞ্চলে আবরুজো অঞ্চলে ফারিনদোলা শহরে গ্রান সাসো পাহাড়ে হোটেলটির অবস্থান। নাম হোটেল রিগোপিয়ানো। সেখানে কয়েকজনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।