ভূমিকম্পের ধ্বংসাবশেষ পোর্ট অ প্রিন্স পুনর্গঠনে ব্যবহার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে লন্ডভন্ড হাইতির ধ্বংসস্তূপকে বাতিল মাল হিসেবে ফেলে না দিয়ে সেগুলোকে রাজধানী পোর্ট অ প্রিন্সের পুনর্গঠনের কাজে ব্যবহার করা হবে। এ লক্ষ্যে রাজধানীর কাছে একটি বন্দরে ভারী ভারী ট্রাকে করে ধসে পড়া ভবন ও বাড়িঘরের দরজা-জানালাসহ ইট-সুরকি লোহালক্কড় এনে জমা করা হচ্ছে। দুমড়ানো-মুচড়ানো লোহা ও কাঠের বিশাল বিশাল স্তূপ এখন স্থানীয়দের চক্ষুশূল হলেও কর্মকর্তারা বলেছেন, শিগগিরই সেগুলোর সদ্ব্যবহার করা হবে। দুমড়ানো লোহা ও নষ্ট হয়ে যাওয়া অন্যান্য মালামাল পুনঃ প্রক্রিয়াজাত করে সেগুলোকে নতুন নির্মাণকাজে ব্যবহার করা হবে। কর্মকর্তারা বলেছেন, ১২ জানুয়ারির ভূমিকম্পের আগে রাজধানীর যে চেহারা ছিল নতুন নতুন ভবন ও স্থাপনা নির্মাণ করে তার চেয়ে আরও সুন্দর রাজধানী গড়ে তোলা হবে। জানা গেছে, নষ্ট হয়ে যাওয়া ৯০ শতাংশ নির্মাণসামগ্রী পুনঃ প্রক্রিয়াজাত করা সম্ভব। ইতিমধ্যেই ধ্বংসপ্রাপ্ত ভবনের ইট-সুরকি বন্দরের একটি জেটি সম্প্রসারণের কাজে ব্যবহার করা হয়েছে। পিটিআই অনলাইন।