ভূমিদূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের পাঁচ ভাগের প্রায় এক ভাগ ভূমিই দূষিত। দেশটির সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। চীনের পরিবেশ সুরক্ষা মন্ত্রণালয় ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের ভূমি নিয়ে গবেষণা করে। তাদের প্রতিবেদনে বলা হয়, মোট ভূমির ১৬ দশমিক ১ শতাংশ দূষিত। আর চাষাবাদের যোগ্য ভূমির ১৯ দশমিক ৪ শতাংশ দূষিত। ক্যাডমিয়াম, নিকেল, আর্সেনিক ইত্যাদির মিশ্রণে মাটি বেশি দূষিত হয়েছে। দ্রুত শিল্পায়নই এ দূষণের মূল কারণ। বিবিসি।