প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন। আদালত রাজ্য সরকারগুলোকে এ সংক্রান্ত প্রচলিত আইন সংশোধনের নির্দেশ দিয়েছেন। উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও ওডিশায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাত করার খবরের প্রেক্ষাপটে বিচারপতি কে এস রাধাকৃষ্ণণ ও বিচারপতি এ কে সিক্রির বেঞ্চ এই আদেশ দেন। এতে বলা হয়, দুধে বিষাক্ত সিনথেটিকজাতীয় বস্তুর মিশ্রণ আইনত দণ্ডনীয়। মানুষের জন্য ক্ষতিকর সামগ্রী দুধে মেশানো ও তা বাজারজাতকরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। টাইমস অব ইনডিয়া