ভেনিস চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি দ. কোরিয়ার ‘পিয়েতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে গোল্ডেন লায়ন পুরস্কার জিতেছে দক্ষিণ কোরিয়ার পিয়েতা। গতকাল এ ঘোষণা দেওয়া হয়। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন দুজন। দ্য মাস্টার সিনেমার ফিলিপ সেমর হফম্যান ও জোয়াকিন ফিনিক্স। এই ছবিটি শ্রেষ্ঠ পরিচালকের জন্য সিলভার লায়ন পুরস্কার জেতে। শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন ফিল দ্য ভয়েদ ছবির হাদাস ইয়ারন। কিম কি-দুক পরিচালিত পিয়েতার কাহিনি গড়ে উঠেছে একজন ঋণ সংগ্রাহকের জীবন অবলম্বনে। একজন নারী নিজেকে তাঁর মা হিসেবে দাবি করলে ওই ঋণ সংগ্রাহকের জীবনে যে টানাপোড়েন সৃষ্টি হয়, তাই এ ছবির উপজীব্য। বিবিসি।