ভেনেজুয়েলা তিন মার্কিন কূটনীতিক বহিষ্কার করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলা গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের তিন কূটনীতিককে বহিষ্কার করা হবে বলে ঘোষণা করেছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ওই কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভেনেজুয়েলা ত্যাগ করতে বলেছেন। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তোলা হয়েছে। নিকোলাস মাদুরো বলেন, প্রমাণ আছে যে ওই তিন ব্যক্তি গত সেপ্টেম্বরের গোড়ার দিকের বৈদ্যুতিক গ্রিডে ‘নাশকতার’ সঙ্গে জড়িত।

২০১০ সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলায় পরস্পরের কোনো রাষ্ট্রদূত নেই। যে তিনজন কূটনীতিককে ভেনেজুয়েলা বহিষ্কার করছে, তাঁরা হলেন চার্জ দি অ্যাফেয়ার্স কেলি কেইডার্লিং, ডেভিড মু ও এলিজাবেথ হফম্যান।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয়নি ভেনেজুয়েলা। নিকোলাস মাদুরো সান্তা আনা শহরে এক সরকারি অনুষ্ঠানের সময় এ ঘোষণা দিয়ে বলেন, ‘ভেনেজুয়েলা থেকে বাড়ি চলে যাও! ইয়াংকিরা।’ বিবিসি।