প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো গত শনিবার দাবি করেছেন, অন্তর্ঘাতের মাধ্যমে খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়ে আগামী মাসে তাঁর সরকারের ‘পতন’ ঘটানোর ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র।
দেশের উত্তর অঞ্চলের আরাগুয়া রাজ্যে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, হোয়াইট হাউসে একটি বৈঠকের তথ্য-উপাত্ত তাঁর কাছে আছে। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের নামও তিনি জানেন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, মার্কিনদের ধারণা, আগামী মাসের মধ্যে ভেনেজুয়েলা মুখ থুবড়ে পড়বে। তবে এ ধরনের কূটকৌশল সফল হবে না, বরং মার্কিনদেরই ধস নামবে।
ভেনেজুয়েলা সরকার সম্প্রতি তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। এমনকি যুক্তরাষ্ট্র মাদুরোকে হত্যা করতে চায় বলেও অভিযোগ তুলেছে। মাদুরোর পূর্বসূরি প্রয়াত হুগো চাভেজও একাধিকবার একই ধরনের অভিযোগ করেছিলেন। এএফপি।