ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ কিউবায় কেমোথেরাপি নেওয়ার পর গত শনিবার দেশে ফিরেছেন। গতকাল রোববার তিনি ঘোষণা দিয়েছেন, তাঁর দেহে এখন আর কো েনা ক্ষতিকর কোষ নেই। তিনি কাজ চালিয়ে যেতে এখন পুরোপুরি প্রস্তুত।শনিবার রাজধানী কারাকাসের বিমানবন্দরে অবতরণ করে চাভেজ এক ব্রিফিংয়ে বক্তব্য দেন। তাঁর ওই ব্রিফিং রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচার করা হয়। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে ভাইস প্রেসিডেন্টসহ ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত হন।সংবাদ ব্রিফিংয়ের সময় চাভেজকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। তবে উ ৎ ফুল্লচিত্তে তিনি ঘোষণা করেন, ‘আমি আবার হাজির হয়েছি। যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।’৫৬ বছর বয়সী এই সমাজতন্ত্রপন্থী নেতা তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, ‘ভেনেজুয়েলা কখনোই পথ হারাবে না, কখনোই অন্য দেশের দাসত্ব করবে না। এটা ভাবা উচিত নয় যে সবকিছু শেষ হয়ে গেছে।চাভেজ বলেন, ‘দেশে ফিরতে পেরে আমি খুশি। নতুন মাতৃভূমি গঠনের দ্বার উন্মোচনে আমরা ঈশ্বরের সহায়তায় এবং চিকি ৎ সাবিজ্ঞানের কল্যাণে সব অসুস্থতাকে জয় করব।’ তিনি বলেন, ‘এটা আমার জন্য আনন্দের দিন, সুখের দিন। আমি বিশ্বাস করি, দেশের বেশির ভাগ মানুষের জন্যও তাই।’এর আগে গত শুক্রবার চাভেজ বলেছিলেন, তিনি সফলভাবে প্রথম দফা কেমোথেরাপি নিয়েছেন এবং আরেক দফার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তাঁর চিকি ৎ সার ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।দীর্ঘদিনের মিত্র কিউবার রাজধানী হাভানায় গত মাসে চাভেজের শরীরে দুবার অস্ত্রোপচার করা হয়। প্রথম অস্ত্রোপচারে তাঁর মেরুদণ্ডের নিম্নাংশের একটি ফোঁড়া এবং দ্বিতীয়বার ক্যানসার আক্রান্ত একটি টিউমার অপসারণ করা হয়। অসুস্থতার কারণে চাভেজ আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। এএফপি, রয়টার্স।