ভেনেজুয়েলার আমাজনে ৭৭ আদিবাসীকে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাজন জঙ্গলের ভেনেজুয়েলার অংশে আদিবাসীদের একটি গ্রামে হেলিকপ্টার থেকে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছে। এ অভিযোগ তদন্ত করছে সে দেশের সরকার।গত বুধবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশের দক্ষিণাঞ্চলের আদিবাসী বাসিন্দাদের ওই গ্রামে গত জুলাইয়ে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ ও অগ্নিবোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।আমাজন জঙ্গলের প্রত্যন্ত ওই এলাকা ব্রাজিল সীমান্তের কাছাকাছি। সেখানে আদিবাসীদের সঙ্গে স্বর্ণ সন্ধানকারী, আবাসন ব্যবসায়ীসহ অন্যান্য গোষ্ঠীর সংঘাতের ইতিহাস রয়েছে।সরকারের এক মুখপাত্র রয়টার্সকে জানান, জুলাইয়ের ওই হামলার বিষয়ে সরকার এখনো নিশ্চিত নয়। সেখানে হামলা হয়ে থাকলেও কত লোককে হত্যা করা হয়েছে—এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। রয়টার্স।