ভেনেজুয়েলায় চাভেজ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে গত বুধবার প্রচারণার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের সমর্থকদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক ক্যাপরিলেসের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একে অপরকে দোষারোপ করছে।ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় শহর পুয়ের্তো কাবেলোয় একটি শোভাযাত্রায় গত বুধবার ক্যাপরিলেসের অংশ নেওয়ার কথা ছিল। এ জন্য তাঁর প্রায় ২০০ সমর্থক বিমানবন্দরে অপেক্ষা করছিল। এ সময় টি-শার্ট পরা কয়েক শ মানুষ বিমানবন্দরের রানওয়ে অবরোধ করলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে শোভাযাত্রা হলেও আগামী রোববারের শোভাযাত্রা স্থগিত করা হয়েছে। ক্যাপরিলেসের আশঙ্কা, চাভেজের সমর্থকেরা রোববারের শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দিতে পারে।চাভেজের প্রচারণা ব্যবস্থাপক ক্যাপরিলেসের হামলার জন্য পুলিশকে দায়ী করে বলেন, পুলিশই ওই হামলা চালিয়েছে। আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন হবে। এএফপি ও রয়টার্স।