ভেনেজুয়েলায় ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে আইন চালু
ভেনেজুয়েলায় ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে একটি নতুন আইন চালু করা হয়েছে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামরে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এত দিন ভেনেজুয়েলায় অস্ত্রের লাইসেন্সধারী যেকোনো ব্যক্তি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অস্ত্র কিনতে পারতেন।নতুন আইন চালু হওয়ায় এখন থেকে শুধু সেনাবাহিনী, পুলিশ এবং নির্দিষ্ট নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ আমদানিকারকদের কাছ থেকে অস্ত্র কিনতে পারবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি নিষিদ্ধ থাকবে।ভেনেজুয়েলার সরকার নতুন আইন পুরোপুরি কার্যকর করতে অবৈধ অস্ত্র সমর্পণের সুযোগ ঘোষণা করেছে। গত বছর ভেনেজুয়েলায় ১৮ হাজারের বেশি মানুষ খুন হয়েছে। এ ছাড়া রাজধানী কারাকাসকে লাতিন আমেরিকার সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে বিবেচনা করা হয়। বিবিসি।