ভেনেজুয়েলায় রাউল কাস্ত্রো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো গত শুক্রবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ও অন্য মিত্রদের সঙ্গে এক বৈঠকে যোগ দিতে তিনি এ সফর করছেন।বিমানবন্দরে রাউল কাস্ত্রোকে স্বাগত জানান চাভেজ। তাঁরা কী নিয়ে আলোচনা করবেন, সাংবাদিকদের তা জানানো হয়নি।রাউল কাস্ত্রো আজ রোববার বলিভিয়া ও নিকারাগুয়ার প্রেসিডেন্টসহ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা বলিভারিয়ান অ্যালায়েন্সের (এএলবিএ) জাতীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন সামনে রেখে হাইতির প্রেসিডেন্ট মাইকেল মার্টেলি এর মধ্যে ভেনেজুয়েলা পৌঁছেছেন। ওই সম্মেলনে তিনি পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এপি।