ভোট দেবেন না প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবারের লোকসভা নির্বাচনে ভোট দেবেন না৷ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে িনজের নিরপেক্ষতা বজায় রাখতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন৷ গতকাল শুক্রবার প্রেসিডেন্টের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়৷ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পোস্টাল ব্যালটের (ডাক বিভাগের বিশেষ ব্যবস্থা) মাধ্যমে দক্ষিণ কোলকাতার লোকসভা আসনে ভোট দেওয়ার কথা ছিল৷ আগামী ১২ মে ওই আসনে নির্বাচন হবে৷ এ জন্য তাঁর ভোট দেওয়ার সব আয়োজনও করা হয়েছিল৷ তবে পরে তিনি নিরপেক্ষতার স্বার্থে ভোট দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন৷ দি হিন্দু৷