প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর থেকে অনুষ্ঠিত ১৬টি নির্বাচনের প্রতিটিতেই ভোট দিয়েছেন তিনি৷ গতকাল বুধবার হিমাচল প্রদেশের উত্তরাঞ্চলে চীন সীমান্তের কাছে একটি ভোটকেন্দ্রে পেঁৗছালে উৎফুল্ল জনতা তাঁকে উষ্ণ অভিনন্দন জানান৷ তাঁর নাম শ্যাম শরণ নেগি (৯৭)৷ হিমালয় অঞ্চলের এক প্রত্যন্ত অঞ্চলে তাঁর বাস৷ তিনি বলেন ‘আমি আরেকটি নতুন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি হয়েছি৷’ এএফপি৷