প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় বিমান থেকে বোমা হামলা চালানোর বিষয়ে আজ বুধবার ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটি হবে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, বিরোধী দল লেবার পার্টি তাদের সদস্যদের এ ইস্যুতে নিঃসংকোচে ভোট দেওয়ার অনুমোদন দেওয়ার পর তিনি বোমা হামলা চালানোর অনুমোদন নিশ্চিত করার ব্যাপারে আস্থাশীল। ক্যামেরন বলেন, সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে বোমা হামলায় পশ্চিমা শক্তির সঙ্গে যোগ দেওয়ার এখনই সময়। এর আগে সিরিয়ায় বোমা হামলা চালানোর বিরোধিতা করা লেবার পার্টির নেতা জেরেমি করবিন আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, তিনি এ ব্যাপারে নিঃসংকোচে ভোট দেওয়ার অনুমোদন দেবেন।
রয়টার্স