ভোটে ভরাডুবিতে সিপিএমে ক্ষোভ কলকাতায় মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে লোকসভা নির্বাচনে কমিউনিস্ট পার্টি (মার্ক্সিস্ট) বা সিপিএমের ভরাডুবিতে দলের কেন্দ্রীয় নেতাদের ওপর খেপেছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা৷
গত মঙ্গলবার বিকেলে সিপিএম নির্বাচনের পর প্রথমবারের মতো দলের নেতৃত্বের তীব্র সমালোচনা করে কলকাতার রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন৷
নির্বাচনে পরাজয়ের পর থেকে দলটির সমর্থকদের একাংশের পক্ষ থেকে নেতা বদলের দাবি জানানো হচ্ছিল৷
‘দল ভাঙতে চাই না, চাই নেতৃত্বে পরিবর্তন’—এই দাবিতে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কলকাতার মাওলানা আজাদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি সিপিএমের রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের দিকে গেলে পুলিশ বাধা দেয়৷ এর পরই নেতা-কর্মীরা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন৷