ভোট গণনা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভোট গণনা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এই সিদ্ধান্ত নেন নির্বাচন কর্মকর্তারা। গতকাল বুধবার মার্কিন গণমাধ্যমে এই খবর জানানো হয়।ফ্লোরিডার নির্বাচন কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ৯৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে ৪৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন ওবামা। রমনি পেয়েছেন ৪৯ দশমিক ২৯ শতাংশ ভোট। ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও ফ্লোরিডার ভোট গণনা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। তৎকালীন ডেমোক্রেটিক দলের প্রার্থী আল গোর ও রিপাবলিকান দলের প্রার্থী জর্জ ডব্লিউ বুশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজের ভোটই ভাগ্য নির্ণায়ক হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত আদালতের রায়ে ফ্লোরিডায় জিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন বুশ। এবার অবশ্য তেমন পরিস্থিতি হওয়ার আশঙ্কা নেই। কারণ, এএফপি।