ভোট গণনায় সারলিফ এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাইবেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলে বর্তমান প্রেসিডেন্ট ও চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী এলেন জনসন সারলিফ এগিয়ে রয়েছেন। তবে প্রথম রাউন্ডেই জয়ী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠতা তিনি এখনো পাননি।দেশটির নির্বাচন কমিশন গত শুক্রবার জানায়, বৃহস্পতিবার পর্যন্ত ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে দেখা যায়, নোবেলজয়ী সারলিফ ৪৫ দশমিক ৪ ভাগ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উইনস্টন টাবম্যান পেয়েছেন ২৯ দশমিক ৫ শতাংশ ভোট। পিটিআই অনলাইন।