প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুু চি দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। আগামী ৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো সে দেশে নির্বাচন হচ্ছে। সু চির আইনজীবী গতকাল মঙ্গলবার এ কথা জানান।মিয়ানমার কর্তৃপক্ষ সু চিকে জানিয়েছে, একজন নাগরিক হিসেবে তাঁর ভোট দেওয়ার অধিকার রয়েছে। তবে সু চির আইনজীবী নিয়ন উইন সংবাদ সংস্থা এএফপিকে জানান, যত দূর মনে হয়, তিনি নির্বাচনে ভোট দেবেন না। তিনি বলেন, সম্প্রতি সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) কর্তৃপক্ষ বিলুপ্ত ঘোষণা করেছে। যেহেতু তাঁর দল নির্বাচনে অংশ নিচ্ছে না, এ কারণে তিনি ভোট দেবেন না।১৯৯০ সালের নির্বাচনে সু চির দল এনএলডি জয়ী হলেও দলটিকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি। উপরন্তু গত দুই দশকের অধিকাংশ সময় সু চি গৃহবন্দী অবস্থায় রয়েছেন। এএফপি।