প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর আবার ভারতের নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতে শেষবার তিনি ভোট দিয়েছিলেন ২০০১ সালে। পরে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার অনুরোধ করেন। ওই সময় তিনি বলেছিলেন, যেহেতু তিনি বিদেশেই থাকেন, তাই ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক। নির্বাচন কমিশন তাঁর অনুরোধ রেখেছিল। গত ডিসেম্বরে পৌষ মেলার সময় তিনি শান্তিনিকেতনে আসেন। ওই সময় তিনি ভোটার তালিকায় নিজ নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানান। কলকাতা প্রতিনিধি