ভোটার হলেন অমর্ত্য সেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৩ বছর পর আবার ভারতের ভোটার হলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। সর্বশেষ তিনি ভোট দিয়েছিলেন ২০০১ সালে।
এরপর বিদেশে থাকার কারণে ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন অমর্ত্য সেন। সেই অনুরোধ রেখেছিল নির্বাচন কমিশন।
গত ডিসেম্বরে পৌষ মেলা চলাকালে তিনি শান্তিনিকেতনে আসেন। এ সময় তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য নির্বাচন কমিশনে অনুরোধ জানান। সম্প্রতি কমিশন সেই অনুরোধ মঞ্জুর করে। ফলে আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন।