ভোটারের সারিতে তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন

ভারতের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের ছয়টি আসনে গতকাল বৃহস্পতিবার ভোট হয়েছে। ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন মুম্বাইয়ের অনেক বিখ্যাত বাসিন্দা। তাঁদের মধ্যে ছিলেন আমির খান থেকে শুরু করে বলিউডের বড় বড় তারকা ও ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মতো ব্যক্তিত্ব।

শাহরুখ খান
শাহরুখ খান

স্ত্রী কিরণ রাওকে নিয়ে মুম্বাইয়ের একটি কেন্দ্রে ভোট দেন আমির খান। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ নির্বাচন। আশা করি, সবাই ভোট দিতে যাবেন।’
ভোট দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আইফা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যাননি ডার্টি পিকচার-খ্যাত তারকা বিদ্যা বালান। তিনি ভোট দিয়েছেন মুম্বাইয়ের চেম্বুর কেন্দ্রে। তিনি বলেন, ‘ভোট দেওয়া আমার দায়িত্ব। আশা করি, এর মধ্য দিয়ে দেশে পরিবর্তন আসবে।’

প্রীতি জিনতা
প্রীতি জিনতা

বিদ্যার মতো সোনম কাপুরও ভোটের জন্য ত্যাগ করেছেন আইফার অনুষ্ঠান। তবে তাঁর বাবা অনিল কাপুর ভোট না দিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন আইফা অ্যাওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে।
গতকাল আরও ভোট দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, শিল্পা শেঠি ও দিয়া মির্জা। ভোট দেওয়ার পর তিনজন টুইট করে অন্যদের ভোট দিতে উৎসাহিত করেন। টুইটারে প্রীতির মন্তব্য, ‘ব্যবস্থার গলদ নিয়ে অভিযোগের নয়, এখন সময় কাজের। ছেলেমেয়েরা, হয় তোমরা আজ ভোট দেবে, নয়তো সব সময় চুপ থাকবে।’

সোনম কাপুর
সোনম কাপুর

বচ্চন পরিবারের সদস্যরা ও শাহরুখ খানও ভোট দেন। এ ছাড়া ভোট দিয়েছেন নেহা ধুপিয়া, সোনালি বেন্দ্রে, রাহুল বোস, সানি দেওল, ববি দেওল ও ফারহান আখতার।
তবে ফারহানের বাবা-মা জাভেদ আখতার ও শাবানা আজমি, হূতিক রোশন, শহীদ কাপুর, সাইফ আলী খান ও কারিনা কাপুরের মতো তারকারা ভোট দেননি। এনডিটিভি।