ভ্যাঙ্কুভারে 'চর্চা'র আড্ডায় একজন সাখাওয়াত হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যাঙ্কুভার শহরে ‘চর্চা’র আয়োজনে অনুষ্ঠিত শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে মুক্তচিন্তার আড্ডা
ভ্যাঙ্কুভার শহরে ‘চর্চা’র আয়োজনে অনুষ্ঠিত শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে মুক্তচিন্তার আড্ডা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যাঙ্কুভার শহরে ‘চর্চা’র আয়োজনে অনুষ্ঠিত হয় শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে মুক্তচিন্তার আড্ডা। পয়লা বৈশাখ ১৪২৪-এর স্নিগ্ধ সন্ধ্যায় ‘চর্চা-৬’র আড্ডার প্রসঙ্গ ছিল মঙ্গল শোভাযাত্রা ও ইউনেসকো। ইউনেসকো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক তালিকায় স্থান পেয়েছে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ১৯৮৯ সালে ঢাকায় চারুকলার যে কজন শিক্ষার্থীর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা যাত্রা শুরু করে, সাখাওয়াত হোসেন তাদের মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ভ্যাঙ্কুভারে বসবাস করেন।
অনানুষ্ঠানিক আড্ডার শুরুতেই একটুখানি আনুষ্ঠানিকতা করে ‘চর্চা’র পক্ষ থেকে সাখাওয়াত হোসেনকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানান শাহানা আকতার মহুয়া। আড্ডায় সাখাওয়াত সে সময়ের নানা কথা তুলে ধরেন।
উল্লেখ্য, মঙ্গল শোভাযাত্রাকে তালিকাভুক্ত করে ইউনেসকো কমিটি বলেছে, এই মঙ্গল শোভাযাত্রা বাংলাদেশের মানুষের সাহস আর অশুভের বিরুদ্ধে লড়াই আর ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতীকী রূপ।
‘চর্চা’র আড্ডায় আরও মেতেছিলেন হাসান মামুন, আজাদুর রহমান খান, মহিউদ্দিন আহমেদ, জিনাত জাহান অনিতা, রুবানা আহমেদ, সানজিদা হাবীব, মাযহার হক, সবুজ মজুমদার, মোস্তাফিজ রাজিব, শান্ত, আলী আশরাফ নতুন, মোহাম্মদ আলী হোসাইন, শঙ্খনাদ মল্লিক, অর্ণ কমলিকা, তাপস বিশ্বাস প্রমুখ।
ব্রিটিশ কলাম্বিয়া থেকেই ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভারস অব দা ওয়ার্ল্ড সোসাইটি’র মাধ্যমে প্রয়াত রফিকুল ইসলাম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার জন্য ইউনেসকোতে প্রস্তাব পাঠিয়েছিলেন এবং এই গ্রেটার ভ্যাঙ্কুভারেই বাস করছেন সাখাওয়াত হোসেনের মতো অনেক সৃষ্টিশীল সংস্কৃতিকর্মী যারা ক্রমাগত আমাদের ভাষা, সংস্কৃতি এবং লোকজ শিল্পকে এই বহু সংস্কৃতির দেশে মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি।