ভ্যাটিকানে পোপের খানসামার বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের সাবেক খানসামা পাওলো গ্যাব্রিয়েলেকে গতকাল শনিবার আদালতে হাজির করা হয়েছে। তিনি ভ্যাটিকানের গোপন দলিলপত্র ফাঁস করেন বলে অভিযোগ আনা হয়। এসব দলিলে পোপের ঘনিষ্ঠ সহযোগীদের বিতর্কিত রাজনীতির চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়।‘গুরুতর চুরির’ এ অভিযোগ প্রমাণিত হলে গ্যাব্রিয়েলের চার বছরের কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পোপ ইচ্ছা করলে আসামিকে ক্ষমা করতে পারবেন। সংবাদমাধ্যমে মামলাটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আসামি গ্যাব্রিয়েলে জিজ্ঞাসাবাদে বলেন, ক্যাথলিক চার্চের অভ্যন্তরে ‘অসৎ মানসিকতা ও দুর্নীতি’ দেখে বিরক্ত হয়ে তিনি পোপের সাহায্যার্থেই ক্যাথলিক চার্চের গোপন দলিলপত্র ফাঁস করেন।দলিলপত্র ফাঁসের অভিযোগে গত মে মাসে গ্যাব্রিয়েলেকে গ্রেপ্তার করা হয়। তিনি খানসামার দায়িত্ব পালনকালে পোপের ডেস্ক থেকে অনেক দলিলপত্র ও চিঠি সরিয়ে ফেলেন। পরে ইতালির একজন সাংবাদিক ওই দলিলপত্র সংবাদমাধ্যমে প্রকাশ করেন। এসব দলিলে ক্যাথলিক চার্চের অভ্যন্তরীণ চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য পাওয়া যায়। গ্যাব্রিয়েল ২০০৬ সালে পোপের খানসামার দায়িত্ব পান। তিনি পোপের ক্ষমা পাবেন বলে ধারণা করা হচ্ছে। এএফপি ও বিবিসি।