ভ্যাটিকানের আর্থিক ও প্রশাসনিক সংস্কারে পোপের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান ক্যাথলিক খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান কেন্দ্র ভ্যাটিকানের অর্থনৈতিক ও প্রশাসনিক বিভাগে সংস্কারের উদ্যোগ নিয়েছেন নতুন পোপ। পোপ ফ্রান্সিস এ লক্ষ্যে গতকাল শুক্রবার একটি বিশেষ কমিশন গঠন করেছেন।
ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক ও প্রশাসনিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে পোপকে পরামর্শ দেবে এই কমিশন। তারা সরাসরি পোপের কাছে প্রতিবেদন দেবে।
এর আগে ভ্যাটিকানের ব্যাংক সংস্কারের লক্ষ্যে পৃথক একটি কমিশন গঠন করেন পোপ ফ্রান্সিস। তাঁর পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্টের সময় বড় ধরনের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ভ্যাটিকানের ব্যাংক ও অভ্যন্তরীণ প্রশাসনিক বিভাগ। রয়টার্স।