ভ্যান গঘের আরেক ছবির খোঁজ মিলল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্যান গঘের ছবি ‘সানসেট অ্যাট মোমাজুখ’  রয়টার্স
ভ্যান গঘের ছবি ‘সানসেট অ্যাট মোমাজুখ’ রয়টার্স

বিখ্যাত ওলন্দাজ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের আরেকটি চিত্রকর্মের খোঁজ পাওয়া গেছে। এত দিন পর্যন্ত ছবিটির শিল্পীর নাম অজানা ছিল।
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের ভ্যান গঘ জাদুঘরে ছবিটি শনাক্ত করা হয়। প্রাকৃতিক দৃশ্যসংবলিত ছবিটির শিরোনাম ‘সানসেট অ্যাট মোমাজুখ’ (মোমাজুখে সূর্যাস্ত)।
ভ্যান গঘ জাদুঘর কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন চিঠি, আঁকার ধরন, ব্যবহূত উপকরণ প্রভৃতি বৈশিষ্ট্য অনুযায়ী ছবিটি ঊনবিংশ শতকের এই খ্যাতনামা শিল্পীর কাজ বলে শনাক্ত করা হয়।
১৯২৮ সালের পর এই প্রথম ভ্যান গঘের আঁকা কোনো পূর্ণাঙ্গ আকারের ক্যানভাসের ছবি শনাক্ত করা হলো। গবেষণার নতুন কৌশল প্রয়োগ করে দুই বছরব্যাপী অনুসন্ধানের পর ছবিটির শিল্পী সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট গবেষক টিও মিডেনডর্প বলেন, ছবিটি অন্তত ১০০ বছর লোকচক্ষুর অন্তরালে ছিল। ভাই থিওকে লেখা শিল্পীর চিঠি অনুযায়ী, তিনি ফ্রান্সের আর্লের নিকটবর্তী মোমাজুখ পাহাড় এলাকায় থাকাকালে ১৮৮৮ সালের ৪ জুলাই ছবিটি এঁকেছিলেন। বিবিসি।