ভ্যান গঘের চিত্রকর্ম চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোতে নীল নদের তীরবর্তী মাহমুদ খলিল জাদুঘর থেকে গত শনিবার বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের ‘ভেস অ্যান্ড ফ্লাওয়ারস’ নামের চিত্রকর্ম চুরি হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতালির এক তরুণ ও তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।চিত্রকর্মটির আনুমানিক মূল্য পাঁচ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বলে মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এমইএনএ জানিয়েছে। সংস্থাটি প্রথম দিকে এক মন্ত্রীর বরাত দিয়ে চিত্রকর্মটি উদ্ধারের কথা জানালেও পরে তারা জানায়, চিত্রকর্মটি উদ্ধারের চেষ্টা চলছে।এ নিয়ে এই চিত্রকর্মটি দুবার চুরি হয়। এর আগে ১৯৭৮ সালে এটি চুরি হয়। দুই বছর পর কর্তৃপক্ষ তা কুয়েত থেকে উদ্ধার করে। রয়টার্স।