ভ্যালেন্টাইনস ডেতে বক্স অফিস মাতিয়েছে ‘ভ্যালেন্টাইনস ডে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যালেন্টাইনস ডেতে উত্তর আমেরিকার বক্স অফিস মাতিয়েছে বিচ্ছেদ ও মিলনের উপাখ্যান ভ্যালেন্টাইনস ডে। সপ্তাহান্তে রেকর্ড পাঁচ কোটি ২৪ লাখ ডলার আয় করেছে ছবিটি। এএফপি।২০০৭ সালে গোস্ট রাইডার সিনেমার পাঁচ কোটি ২০ লাখ ডলারের রেকর্ড ভেঙে দিয়েছে জেসিকা এলবা, পেট্রিক ডেম্পসে অভিনীত ভ্যালেন্টাইনস ডে। দ্বিতীয় স্থানে রয়েছে রিক রিওরডানের কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত পারসি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস: দ্য লাইটনিং থিফ সিনেমাটি। পিয়ার্স ব্রসনান ও উমা থারম্যান অভিনীত ওই ছবির আয় তিন কোটি ১১ লাখ ডলার। তৃতীয় স্থানে রয়েছে বেনিসিও ডেল টোরো, অ্যান্থনি হপকিন্স ও গেরাল্ডিন চ্যাপলিন অভিনীত ছবি দ্য ওলফম্যান।