ভ্রমণে মার্কিন সতর্কতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হামলার আশঙ্কায় সারা বিশ্বে মার্কিন নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতা জারি করেছে দেশটি। আজ শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিবিসির খবরে আরও বলা হয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ ভ্রমণ সতর্কতা থাকবে। এ সময়ের মধ্যে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এশিয়ার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় হামলার আশঙ্কা বেশি করা হয়েছে। অজ্ঞাত উত্স থেকে পাওয়া নিরাপত্তা হুমকির মুখে আগামী রোববার বাংলাদেশসহ কয়েকটি দেশের মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ রাখার সিদ্ধান্ত জানানোর পরই ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র।